ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের নতুন চেয়ারম্যান জিয়াউল হক

বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক। সোমবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


একই প্রজ্ঞাপনে বিটিএমসির বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑